• লিড নিউজ
  • জাতীয়

১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১ হাজারের বেশি মানুষকে আটক করেছে ভারত

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ২৪ হাজার অনুপ্রবেশকারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এরমধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তেই আটক করা হয়েছে ২১ হাজারের বেশি মানুষকে। তবে এই পুরো সময়জুড়ে ভারত-চীন সীমান্তে অনুপ্রবেশকারীদের আটকের কোনো নজির নেই বলে জানিয়েছে ভারত সরকার।

‎সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভারত-চীন সীমান্তে কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি বলে পার্লামেন্টকে জানিয়েছে ভারত সরকার। তবে একই সময়ে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও ভুটান সীমান্তে মোট ২৩ হাজার ৯২৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

‎লোকসভায় উপস্থাপিত সরকারি তথ্য অনুযায়ী, এই অনুপ্রবেশকারীদের মধ্যে সবচেয়ে বেশি আটক হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে। এর পরের অবস্থানে রয়েছে মিয়ানমার, পাকিস্তান এবং নেপাল-ভুটান সীমান্ত। ২০১৪ সাল থেকে বছরভিত্তিক সংকলিত এই পরিসংখ্যান দেখাচ্ছে, ভারতের পশ্চিম ও পূর্ব সীমান্তে নিয়মিত অনুপ্রবেশের চেষ্টা হলেও উত্তর সীমান্তে অর্থাৎ চীনের সঙ্গে ভারতের সীমান্তে এ ধরনের কোনও ঘটনার তথ্য নেই।

‎তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্য- জগদীশ চন্দ্র বার্মা বাসুনিয়া ও শর্মিলা সরকারের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং নেপাল-ভুটান সীমান্তে মোট ২০ হাজার ৮০৬ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। এ ছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এই সীমান্তগুলোতে আরও ৩ হাজার ১২০ জন অনুপ্রবেশকারী ধরা পড়েছে।

‎তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ ১৮ হাজার ৮৫১ জন অনুপ্রবেশকারী আটক হয়েছে। এরপর ভারত-মিয়ানমার সীমান্তে ১ হাজার ১৬৫ জন, ভারত-পাকিস্তান সীমান্তে ৫৫৬ জন এবং ভারত-নেপাল-ভুটান সীমান্তে ২৩৪ জনকে আটক করা হয়েছে।

‎২০২৫ সালের নভেম্বর পর্যন্ত মাসভিত্তিক তথ্যেও অনুপ্রবেশকারীদের আটক অব্যাহত থাকার চিত্র দেখা যাচ্ছে। এই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে ২ হাজার ৫৫৬ জন, ভারত-মিয়ানমার সীমান্তে ৪৩৭ জন, ভারত-পাকিস্তান সীমান্তে ৪৯ জন এবং ভারত-নেপাল-ভুটান সীমান্তে ৭৮ জন অনুপ্রবেশকারী ধরা পড়েছে।

‎সরকারি এই তথ্যে দেখা গেছে, ২০২৫ সালেও ভারত-চীন সীমান্তে কোনও ধরনের অনুপ্রবেশকারী আটক হয়নি। আর এটি উত্তর সীমান্তের নিরাপত্তা পরিস্থিতিকে অন্য সীমান্তগুলোর তুলনায় ভিন্নভাবে তুলে ধরছে।

মন্তব্য (০)





image

নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্...

নিউজ ডেস্ক : নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা,...

image

দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এখনকার যুদ্ধটা অনে...

image

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমছে না

নিউজ ডেস্ক : উপসচিব থেকে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি র...

image

বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা

নিউজ ডেস্ক : পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জান...

image

শেখ হা‌সিনা দেশে ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিন...

  • company_logo