• সমগ্র বাংলা

মেলান্দহে বিজয় দিবসের অনুষ্ঠানে বিদেশি গান, বন্ধ করল প্রশাসন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ডিসপ্লেতে ভিনদেশি (ব্রাজিলের) ডিজে গান বাজিয়ে পারফর্ম করার ঘটনায় শিক্ষার্থীদের ওই পরিবেশনা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মেলান্দহ উপজেলার উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভিনদেশি ডিজে গান বাজিয়ে ডিসপ্লে প্রদর্শন শুরু করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

এ সময় প্রায় ৪৭ সেকেন্ড পারফর্ম হওয়ার পর উপস্থাপনার দায়িত্বে থাকা উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম তাৎক্ষণিকভাবে গানটি বন্ধ করে দেন এবং ডিসপ্লে স্থগিত করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহান বিজয় দিবসের মতো জাতীয় ও ঐতিহাসিক দিবসে দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিবেশনা প্রত্যাশিত। এ ধরনের ভিনদেশি সংগীত ব্যবহার অনাকাঙ্ক্ষিত হওয়ায় তা বন্ধ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo