• রাজনীতি

আ.লীগ-জাপাসহ ১৪ দল নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং আইন মন্ত্রণালয়ে আইনি নোটিশ দিয়েছে গণঅভ্যুত্থানের পক্ষে থাকা অন্তত ৩৬টি দল ও সংগঠনের জোট জুলাই ঐক্য।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জুলাই ঐক্যের পক্ষে নোটিশ দিয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ (বোরহান মাহমুদ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ২০০৮ সালে সরকার গঠনের পর থেকে ধীরে ধীরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করতে থাকে, যা চূড়ান্ত রূপ লাভ করে ২০১৪ সালে বিনা ভোটে ক্ষমতায় আসার মাধ্যমে। দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের এই ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট (৩৬ জুলাই)। দীর্ঘ এই অপশাসনে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে জাতীয় পার্টিসহ আরও বেশ কয়েকটি দল। যেটাকে তারা ১৪ দলীয় জোট বলতো।

এতে আরও বলা হয়, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে যায়। কিন্তু পরিবর্তিত বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা আবার নতুন করে নানা ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও প্রথম সারির জুলাই যোদ্ধা এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করে। ৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের অন্যান্য দলকে নিষিদ্ধের দাবি ছিল। তবে ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর এই দাবি আরও জোরাল হয়েছে।

 

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo