• জাতীয়

ধানমণ্ডি ৩২-এ টাঙানো হলো ভাসানী ও হাদির

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে এবার মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, সিরাজুল আলম খান, সিরাজ সিকদার, ও জুলাই গণ-অভ্যুত্থানের নেতা শরীফ ওসমান হাদির ছবি টাঙানো হয়েছে।

‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলের নেতৃত্বে বিজয় র‍্যালি ও ধানমন্ডি ৩২-এ ছবি টানিয়ে কর্মসূচি পালন করা হয়।

‎আরিফ সোহেল বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও পরবর্তী সংগ্রামের মুছে দেওয়া বীরদের এবং আজকের সংগ্রামের পথিকৃৎ ওসমান হাদিকে স্মরণে রেখে আমরা একটি সংক্ষিপ্ত বিজয় র‍্যালি করে ধানমন্ডি ৩২-এ গিয়েছি। 

‎‘এই র‍্যালির মধ্য দিয়ে আমরা একাত্তরের জনযুদ্ধকে শেখ পরিবারের ও আওয়ামী ন্যারেটিভের কবল থেকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সংগ্রামকে তাৎপর্য দিতে চেয়েছি। এই ধরনের কর্মসূচি সামনেও চলমান থাকবে, ইনশাআল্লাহ।’

‎তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্ট আমলে মুক্তিযুদ্ধকে শেখ পরিবার ও আওয়ামী লীগের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। যদিও পাক আক্রমণের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অপেক্ষা না করেই দেশের আপামর কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে একাত্তরের জনযুদ্ধকে বিজয়ের দিকে নিয়ে গেছে। 

‎এসময় জুলাই অংশ নেওয়া জুলাই যোদ্ধারা শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়।

মন্তব্য (০)





image

ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদ...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ পূজা ...

image

‎সারাদেশে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বা...

image

শেখ হাসিনার পক্ষে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার ব...

image

‎হামের মৃত্যু তদন্তে কমিটি গঠনের দাবি, স্কুল বন্ধ চেয়ে হা...

নিউজ ডেস্কঃ হামের প্রাদুর্ভাবে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ প...

  • company_logo