ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা একযোগে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) বিচারপতি তার সঙ্গে ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
নিউজ ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নামে অননুমোদিত গুগল ফ...
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেছেন...
নিউজ ডেস্কঃ চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসস...
নিউজ ডেস্কঃ কৃত্রিমভাবে পাসের হার কিংবা জিপিএ-৫ বাড়িয়ে দেখান...

মন্তব্য (০)