ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিজয় দিবসে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধের ফটক। প্রায় এক মাস ধরে প্রস্তুতির পর রেওয়াজ অনুযায়ী গেলো চার দিন সর্বসাধারণের প্রবেশ বন্ধ ছিল স্মৃতিসৌধ এলাকায়। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর এটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
এর আগে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে ভোর রাত থেকেই আশপাশের এলাকায় ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ।
স্মৃতিসৌধের সামনের ঢাকা-আরিচা মহাসড়ক জুড়ে দেখা যায় রাজনৈতিক, অরাজনৈতিক সাধারণ জনতার ঢল। কেউ কেউ চার থেকে পাঁচ ঘণ্টা ধরে অপেক্ষা করেছেন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর জন্য।
এদিকে বিজয় দিবসকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিয়মিত পোশাকের বাইরে সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন তারা।
নিউজ ডেস্ক : নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা,...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এখনকার যুদ্ধটা অনে...
নিউজ ডেস্ক : উপসচিব থেকে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি র...
নিউজ ডেস্ক : পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জান...
নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিন...

মন্তব্য (০)