• লিড নিউজ
  • জাতীয়

‎সিইসির বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ব্যাখ্যা প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে অনুষ্ঠিত জেন ভোট ফেস্টিভ্যালে সিইসি’র বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ব্যাখ্যা প্রচারের বিষয়টি ইসি’র দৃষ্টিগোচর হয়েছে।

‎এতে আরও বলা হয়, শরীফ ওসমান হাদির ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন। ঘটনার পরপরই ১৪ ডিসেম্বর বিকেল ৪টায় আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে নির্বাচন কমিশন জরুরি সভার আয়োজন করে।

‎সভায় দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেন সিইসি নাসির উদ্দিন।

‎পাশাপাশি, হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সব ধরনের প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

‎ইসি আরও জানায়, প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে মূলত এ কথাই তুলে ধরেছেন যে, ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার মত কোনো ঘটনা আসন্ন জাতীয় নির্বাচনকে কোনভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

‎কমিশনের মতে, এ ব্যাখ্যামূলক বক্তব্যের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য নিয়ে সৃষ্ট সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

মন্তব্য (০)





image

হাদি হত্যা: ফয়সাল করিমের আরেক সহযোগী গ্রেফতার, ৬ দিনের রি...

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলা...

image

১১ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও নীতি অনুমোদন উপদেষ্টা পরিষদের

নিউজ ডেস্ক : উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদ...

image

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধা...

নিউজ ডেস্ক : বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের পরিব...

image

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নিউজ ডেস্ক : আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিন...

image

নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটির বাইরে থাকতে পারে যেসব প্রতি...

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১২ ফেব্রুয়ার...

  • company_logo