• সমগ্র বাংলা

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে অভিযান, দুই দিনে জরিমানা লাখ টাকা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে বালু ও ফসলি জমির মাটি উত্তোলনের বিরুদ্ধে টানা দুই দিন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানের অংশ হিসেবে হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর ) বিকেলে উপজেলার নয়ানগর ইউনিয়নের ৫ নম্বর চর মৌজা এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে একটি মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।

এর আগে গত রোববার (১৪ ডিসেম্বর) মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের দিলালের পাড়া মৌজার দাঁতভাঙা ব্রিজ এলাকায় একই অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

দুই দিনের অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযান চালানো এলাকাসহ বিভিন্ন এলাকায় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এতে পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে পড়ে। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিয়ান পরিচালনা করা হয়। 


অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জনস্বার্থে পরিবেশ ও কৃষিজমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, অবৈধ বালু ও মাটি উত্তোলনের কারণে পরিবেশ ও কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় একগুচ্ছ কর্মসূচি: বাইসাইকেল...

১

বগুড়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী কণ্যা ব্যারিস্টার জাইমা ...

image

পাবর্তীপুরে প্রাথমিক স্কুল শিক্ষক মনোরঞ্জকে পিটিয়ে হত্যা

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরের রাবেয়া বাজা...

image

ধর্ষণের পর শিশুর হাতে ২০ টাকা ধরিয়ে দিল নরপশু

৩

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পঞ্চম শ্রেণিতে পড...

image

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন করা হ...

৪

পাবনা প্রতিনিধিঃ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্য...

image

যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিস...

৫

নিউজ ডেস্ক : রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে ...

  • company_logo