• সমগ্র বাংলা

ফরিদপুরে ন্যায্যমূল্যে, চাহিদানুযায়ী সার প্রাপ্তি ও খাল দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে চাহিদা মোতাবেক ন্যায্যমূল্যে সার প্রাপ্তি ও দখল হয়ে যাওয়া ‘সুতানালী’ খাল দখলমুক্ত করে প্রায় দুই হাজার একর জমির ফসল উৎপাদন নিশ্চিত করার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কৃষকরা।

সোমবার দুপুরে জেলার রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে ফরিদপুর সদর উপজেলা কার্যালয়ে আসেন ক্ষতিগ্রস্ত কৃষাণ৷ - কৃষানীরা। পরে সেখানে তারা মানববন্ধন করে সমস্যার চিত্র তুলে ধরে বক্তব্য দেন।

বাংলাদেশ কৃষক সমিতি, ফরিদপুর’র ব্যনারে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধন থেকে বক্তারা দাবী করেন, বিভিন্ন এলাকায় কৃত্তিম সার সংকট দেখিয়ে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। কোথাও কোথাও আবার অতিরিক্ত মূল্য দিয়েও সার মিলছে না।

তারা আরো জানান, ফরিদপুরের সদর উপজেলার ছয় কিলোমিটার দৈর্ঘ্যরে ঐতিহ্যবাহী সুতানালী খালটির বারখাদা সেতু থেকে শিবরামপুর বাসস্টান্ড পর্যন্ত ‘মামুন গ্রুপ’ নামের একটি শিল্প প্রতিষ্ঠান গ্রুপ ভরাট করে একাধিক জায়গা দখলে নেয়া ও স্থাপনা নির্মাণ করায় উপজেলার ঈশান গোপালপুর ও মাচ্চর ইউনিয়নের চারটি বিল ও মাঠের পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে বছরের অধিক সময় ধরে ওই সকল বিল ও মাঠের জমিতে জলাবদ্ধতা থাকায় ফসল আবাদ করা সম্ভব হচ্ছে না। তিন ফসলী জমি এখন এক ফসলী জমিতে রুপান্তরিত হয়েছে। প্রায় দুই হাজার একর জমি অনাবাদি থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। তারা অবিলম্বে এ সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া উপস্থিত হয়ে কৃষকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo