ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও দলটি থেকে ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে মনোনয়ন পাওয়া ডা. মাহমুদা মিতু। আজ রোববার (১৪ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে এক পোস্টে তিনি এ কথা জানান।
মাহমুদা মিতু লেখেন, ‘হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বিদেশে নেয়ার সিদ্ধান্ত হচ্ছে। একজন ডাক্তার হিসেবে শুরু থেকেই যা দেখেছি, তাতে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আমি হোপলেস ছিলাম। কিন্তু একজন মুসলমান হিসেবে আমার জন্য আশাহত হওয়া নিষিদ্ধ।’
হাদির ওপর হামলা: সন্দেহভাজন মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
তিনি লেখেন, ‘আল্লাহ চাইলে সবই সম্ভব। তিনি আরশের মালিক তার একটি “কুন”ই যথেষ্ট।’
তিনি আরও লেখেন, ‘ইয়া আল্লাহ, তুমি আশ-শাফি। হাদিকে পূর্ণ শিফা দান করো। আমাদের অন্তরে নিরাশা ঢুকতে দিও না। আমিন।’
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বা...
নিউজ ডেস্ক : নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা,...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এখনকার যুদ্ধটা অনে...
নিউজ ডেস্ক : উপসচিব থেকে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি র...
নিউজ ডেস্ক : পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জান...

মন্তব্য (০)