• সমগ্র বাংলা

জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মূখোপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার চেষ্টার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের সফির মিয়ার বাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়েছে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব, শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, নির্বাচন বানচাল করা উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে ইনকিলাব মঞ্চের মুখোপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো হয়েছে। যারা এ নির্বাচন চান না তারাই হাদিকে হত্যার চেষ্টা করেছে। আমরা হাদিকে হত্যার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সেই সাথে দোসীদের আইনের আওতায় নিয়ে শাস্তির দাবি জানাচ্ছি। নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে এধরনের হামলা কঠোর হাতে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন নেতারা।

এ বিক্ষোভ মিছিল-সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা খাদ্য গুদাম...

image

মানিকগঞ্জের যমুনা ও পদ্মায় নৌপথে চাঁদাবাজি ও হয়রানির প্রত...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুল...

image

শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন ক...

ময়মনসিংহ প্রতিনিধি: ইতিহাসকে যখন আমরা সামনে রাখব এবং চেতনাটা...

image

নওগাঁয় ছাত্রাবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) না...

image

বাছুরের ডাকে ঘুম ভাঙল গৃহকর্তার: ফরিদপুরে অভিনব গরু চুরি ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গভীর রাতে অভি...

  • company_logo