• খেলাধুলা

১৫ বছরের ‘বিস্ময়বালক’কে দলে নিচ্ছে লিভারপুল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল সেল্টিকের প্রতিশ্রুতিশীল ১৫ বছর বয়সী ডিফেন্ডার দারা জিকিয়েমিকে দলে টান আগ্রহী, এমনটাই জানিয়েছে গোল ডটকম। নটিংহাম ফরেস্টসহ অন্যান্য ইংলিশ ক্লাবও তাকে দলে ভেড়াতে চাইলেও শেষ পর্যন্ত আর্নে স্লটের লিভারপুলই এগিয়ে আছে।

চলতি মৌসুমে লিভারপুলের রক্ষণভাগ আছে বেশ নড়বড়ে অবস্থায়। বিশেষ করে ইব্রাহিম কোনাতের অনিয়মিত পারফরম্যান্সে ক্লাবটি হতাশ। তাই দীর্ঘমেয়াদে সেন্টার-ব্যাক পজিশন শক্তিশালী করতে জিকিয়েমিকে লক্ষ্যবস্তু করেছে তারা। এর আগে নিজেদের একাডেমির মিডফিল্ডার কেলাম মসকে ম্যানচেস্টার সিটির কাছে হারাতে লিভারপুল এখন আরও সতর্ক।

স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়ক জিকিয়েমিকে দেশের অন্যতম সেরা তরুণ ডিফেন্ডার ধরা হয়। তার নেতৃত্ব দক্ষতা, শান্ত স্বভাব এবং রক্ষণভাগে দৃঢ়তা ইতোমধ্যে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর নজর কাড়েছে। সেল্টিকের অনূর্ধ্ব-১৮ দলে নিয়মিত ভালো খেলায়ও তিনি পরিচিতি পেয়েছেন।

জিকিয়েমি ১৬ বছরে পা রাখলেই ২০২৬ সালের শুরুতে লিভারপুল তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে পারবে। সে ক্ষেত্রে সেল্টিক ক্ষতিপূরণ পাবে, তবে পূর্ণাঙ্গ ট্রান্সফার ফি নয়।

এ মৌসুমে নিজেদের ছন্দ হারানো লিভারপুল এখন ভবিষ্যৎ দল গঠনে মনোযোগী। আর জিকিয়েমিকে দলে টানাকে সেই বড় পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

 

মন্তব্য (০)





image

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংল...

image

সাগরিকার জোড়া গোল, লিড নিয়েও হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সাগরিকার জোড়া গোলে লিড নেওয়ার পরও থাইল্যান্ডের বিপক্ষে ...

image

অনুমতি ছাড়া পোস্ট করলেই ১ কোটি জরিমানা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া তথা সামাজিক যোগ...

image

মালিঙ্গার রেকর্ড ছাড়িয়ে গেলেন জাদেজা

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ইতিহাসে নতুন একটি রেকর্ড গড়লেন রাজস্থান রয়্যাল...

image

এশিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায়

ম্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জন্য এশিয়ান কাপ বাছাই পর্বের শেষটা ভালো হলো ...

  • company_logo