ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওইদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এখন টিভিকে এ তথ্য নিশ্চিত করে।
আসিফ মাহমুদ জানান, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ,নিউমার্কেট এবং কামরাঙ্গীর চরের একাংশ নিয়ে গঠিত ঢাকা ১০ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন।
তিনি বলেন, ‘বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ-কোনোটিই আমার নেই। আপনাদের সহযোগিতা সমর্থনই আমার একমাত্র অবলম্বন। আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি।’
এ সময় সংস্কারের প্রতি সমর্থন জানাতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতোগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে, তা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।
নিউজ ডেস্ক : এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম ব...
নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...
পাবনা প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...
নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

মন্তব্য (০)