• সমগ্র বাংলা

পাবনায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার রাতে পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল ক্লাবমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার হোসাইন মোহাম্মদ জিৎ (১৯) ওই এলাকার লালু মালিথার ছেলে।

ডিবি সূত্র জানায়, পাবনা জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমানের তত্ত্বাবধানে বিশেষ এ অভিযান পরিচালিত হয়।

ডিবি ইনচার্জ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নি.) অসিত কুমার বসাক, এসআই (নি.) বেনু রায়, পিপিএম, এসআই (নি.) আব্দুল লতিফসহ ডিবির একটি টিম অভিযানে অংশ নেয়।

অভিযানের সময় জিৎ-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান এবং দশ চেম্বারবিশিষ্ট একটি রিভালভার উদ্ধার করে পুলিশ। অস্ত্রসহ ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। গ্রেপ্তার জিৎ-এর বিরুদ্ধে অস্ত্র আইন-১৮৭৮ এর ১৯ (এ) ধারায় ঈশ্বরদী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, গ্রেপ্তার হোসাইন মোহাম্মদ জিৎ এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হলেও মামলাটি তদন্তের জন্য তিনি এখনো ডিবি পুলিশের হেফাজতে আছেন।

পাবনা জেলা পুলিশ বলেছে, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo