• সমগ্র বাংলা

লালমনিরহাটে অটো,রিকশা,ভ্যান মালিক,শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অটো,রিকশা,ভ্যান মালিক,শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে জেলার চার্চ অভ গড মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিকদলের আয়োজনে ও শ্রমিকদলের সভাপতি ওমর ফারুক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সমাবেশে আগত শ্রমিকরা তাদের বক্তব্যে বলেন, জেলায় অটোচালকরা বিভিন্ন সময় সড়কে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। অনেক সময় নানা অজুহাত দেখিয়ে আমাদের গাড়িগুলোকে আটক করা হয়। ফলে আয় রোজগারের পথ বন্ধ হয়ে যায়।তারা সড়কে তাদের যাত্রীবাহী অটো,রিকসা বাঁধাহীনভাবে চলাচলের দাবী জানান। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অতীতে অনেকেই এ জেলায় মন্ত্রী ছিলেন কিন্তু তারা কোন উন্নয়নমূলক কাজ করেননি।

তাই জেলার মানুষ এখনো অনেক অবহেলিত ও গরীব রয়েছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে লালমনিরহাট জেলায় নানা ধরনের কলকারখানা গড়ে তোলা হবে। গ্রামীণ সড়কগুলো পাকা করন করা হবে। প্রত্যেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা।

এ সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক,সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সহ নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo