ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধিঃ 'নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে নীলফামারীতে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারী পুরষ্কারে নির্বাচিত পাঁচ নারীকে সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে (৯ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান।
বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের অতিরিক্ত উপ-পরিচালক শাহিনা বেগম, জেলা মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার আংগুরী বেগম, নীলফামারী ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি আব্দুল মোমিন বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাব রক্ষক জোবায়দুল ইসলাম।
জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান জানান, অদম্য নারী পুরষ্কার শীর্ষক কর্মসূচিতে সদর উপজেলার বৈশাখী, মারুফা খাতুন, মিনারা বেগম এবং সৈয়দপুর উপজেলার খন্দকার আবিদা সুলতানা রিয়া ও ডিমলা উপজেলার বাতাসী বেগমকে সনদ পত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...
ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

মন্তব্য (০)