• সমগ্র বাংলা

হাসান আহবায়ক ও সামিউল সদস্য সচিব উলিপুরে জিয়া সাইবার ফোর্সের আহবায়ক কমিটি গঠন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রামের উলিপুরে জিয়া সাইবার ফোর্স (জেসিএফ) উপজেলা শাখার আংশিক আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে কুড়িগ্রাম জেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি মিনহাজুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক সানোয়ারুল ইসলাম সুজন স্বাক্ষরিত এক পত্রে হাসান আলী খানকে আহবায়ক ও সামিউল ইসলামকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষনা করা হয়।


উলিপুর উপজেলা শাখার আংশিক কমিটিতে গোলাম আজম সিনিয়র যুগ্ম আহবায়ক, রেজওয়ান ইসলাম দুলাল, নুর ছালাম, আবু রায়হান,সাকিব হাসান, আব্দুর রহমান নয়ন, ছকিয়ত উল্যাহ ছক্কু, চমক কুমার, মজনু মোল্লাকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়াও ইউনুস আলী, মাঈদুল ইসলাম মুকুল, কামরুজ্জামান ও কায়েছ খান সদস্য পদে রয়েছেন।


উপজেলা জিয়া সাইবার ফোর্সে’র আহবায়ক হাসান আলী খান বলেন, কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর কাছে আমরা কৃতজ্ঞ। শহীদ জিয়ার আদর্শে আমরা কাজ করে যাব। সবার সহযোগিতায় অনলাইন ও অফলাইনে উলিপুর উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মন্তব্য (১)





image
image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo