• রাজনীতি

এনসিপির নেতৃত্বে জোট ঘোষণা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহী তিনটি দল নিয়ে ‘রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের ঘোষণা করা হয়।

এতে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মিলে ৩ দলীয় জোটের ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে জোটে আরও দলের সংখ্যা বাড়তে পারে বলে জানান আয়োজকরা। তবে জোটে গণঅধিকার পরিষদ আসার কথা থাকলেও তাদের কোনো প্রতিনিধি দেখা যায়নি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট মনোনীত প্রার্থীরা যেকোনো একটি প্রতীকে নির্বাচন করবেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন প্রমুখ।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, মানুষ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছে, আমরা সেই যাত্রা শুরু করছি।

 

মন্তব্য (০)





image

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধা...

১

নিউজ ডেস্ক : নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ...

image

এনসিপির ৫ নেতাকে রেখে জুলাই যোদ্ধা সংগঠনের কেন্দ্রীয় কমিট...

২

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ ...

image

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

৩

নিউজ ডেস্ক : কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য স...

image

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

৪

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জাতীয় সংস...

image

আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত

৫

নিউজ ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দ...

  • company_logo