ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪ জন জুলাই শহীদের মরদেহ উত্তোলন করা হবে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।
রোববার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্তকরণ নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সিআইডি প্রধান জানান, আনুমানিক ১১৪ জনের মৃতদেহ উত্তোলন করা হবে। তবে প্রকৃত সংখ্যা উত্তোলনের পর জানা যাবে। আন্তর্জাতিক প্রোটকল অনুয়ায়ী কাজ সম্পন্ন করা হবে। জাতিসংঘের মানবাধিকার কমিশন সিআইডিকে সহযোগিতা করছে।
মো. ছিবগাত উল্লাহ বলেন, এখন পর্যন্ত দশজন শহীদের স্বজনরা আবেদন করেছেন। সিআইডিতে যোগাযোগ করলে আমরা ডিএনএ পরীক্ষা করবো।
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...
ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...
নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...

মন্তব্য (০)