• লাইফস্টাইল

প্রতি রাতে পুদিনার চা পান করার উপকারিতা জানুন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সারা দিনের ক্লান্তি কাটাতে পুদিনা চা দারুণভাবে সাহায্য করে। এর সতেজ গন্ধ মনকে প্রশান্তি দেয় এবং ঠান্ডা স্বাদ শরীরকে ভারী না করে স্বস্তি দেয়। নিয়মিত রাতে পুদিনা চা পান করলে নানা উপকার পাওয়া যায়। বিশেষ সুবিধা হলো, এটি বাড়িতেই সহজে তৈরি করা যায়। এক মাস নিয়মিত পুদিনা চা খেলে হজম, ঘুম এবং স্বস্তির মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। চলুন দেখে নেওয়া যাক প্রতিদিন পুদিনা চা পান করলে কী উপকার হয়—

১. হজমে সহায়ক

পুদিনার প্রাকৃতিক অ্যান্টিস্পাসমোডিক বৈশিষ্ট্য পেটের পেশী শিথিল করে। গ্যাস, ফোলাভাব ও বদহজম কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, পুদিনার তেল IBS বা অন্ত্রজনিত সমস্যাও হ্রাস করতে পারে।

২. ভালো ঘুমে সহায়তা

ক্যাফেইনমুক্ত পুদিনা চা ঘুমের জন্য উপকারী। মেন্থলের হালকা শিথিলকরণ প্রভাব শরীরকে স্বাভাবিকভাবে বিশ্রাম নিতে সাহায্য করে। এক মাস নিয়মিত পান করলে ঘুমের সমস্যা অনেকটাই কমে।

৩. পরিষ্কার শ্বাস-প্রশ্বাস

পুদিনার মেন্থল নাকের পথ খুলতে এবং শ্লেষ্মা কমাতে সাহায্য করে। রাতের অ্যালার্জি বা নাক বন্ধ থাকা সমস্যাতেও এটি কার্যকর। নিয়মিত পান করলে শ্বাস-প্রশ্বাস হালকা এবং আরামদায়ক হয়।

৪. মুখের দুর্গন্ধ দূরীকরণ

পুদিনার অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মুখের দুর্গন্ধ সৃষ্টি করা ব্যাকটেরিয়াকে কমায়। রাতে চা পানে সকালে মুখের স্বাদ সতেজ থাকে।

৫. চাপ ও উত্তেজনা কমায়

পুদিনার সুবাস স্নায়ুতন্ত্রকে শান্ত করে। নিয়মিত পান করলে সারাদিনের চাপ কমে এবং মানসিক ও শারীরিক হালকাভাব অনুভূত হয়।

 

মন্তব্য (০)





image

ভিটামিন সি পেতে কমলা নয়, খেতে পারেন যে ৫ খাবার ‎

১

লাইফস্টাইল ডেস্কঃ ভিটামিন সি-এর কথা উঠলেই প্রথমে কমলার নাম ম...

image

‎শীত আসার আগে এই ৬ প্রস্তুতি রাখুন

২

‎লাইফস্টাইল ডেস্ক: শীতের আনুষ্ঠানিক আগমন ঘটতে এখনো কিছুট...

image

ইউরিক অ্যাসিড কমান, ৭ দিনেই নিয়ন্ত্রণে আসবে গেঁটে ব্যথা

৩

নিউজ ডেস্ক : 

ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে ফেললে মাত্র সাত দিনেই আপনার গেঁটে বা...

image

‎যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে ‎

৪

লাইফস্টাইল ডেস্ক: মানসিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন বিষয় প্রভাব...

image

প্রোটিন-ফাইবারে ঘাটতি, বাড়ছে সচেতনতার ফারাক

৫

নিউজ ডেস্ক : ভোক্তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা ক্রমেই ...

  • company_logo