ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তার পরিবারের অনুরোধ মোতাবেক সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। আজ শনিবার (৬ ডিসেম্বর) এ কথা জানান তিনি।
প্রেসসচিব বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাকে বিদেশ পাঠানোসহ পরিবারের অনুরোধ মোতাবেক সরকার যথাযথ সহায়তা করে যাচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সহায়তা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম আরো বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সরকার।
সূত্র : বাসস
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...
ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...
নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...

মন্তব্য (০)