• লিড নিউজ
  • রাজনীতি

‘দেশে ফিরবেন তারেক রহমান, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি’

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দিবেন।’

জুবাইদা রহমানের রাজনৈতিক অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

খালেদা জিয়ার বিদেশ যাত্রা প্রসঙ্গে আমীর খসরু বলেন, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা তার স্বাস্থ্যগত পরিস্থিতির ওপর নির্ভর করছে। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত হবে। 

তিনি জানান, খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। 

তিনি বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। তারা প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড যখন সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স এসে বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবে। সবকিছু কাতার কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় হচ্ছে, তারা জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করছে।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও আছেন। গতকাল তিনি ঢাকায় এসেছেন তার শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে।

 

 

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo