• সমগ্র বাংলা

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় উত্তরা ইপিজেড কর্মীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হেলাল (৩৬) নামে উত্তরা ইপিজেডের মেইগো বাংলাদেশ লিমিটের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল (৬ডিসেম্বর) সাতটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাচাঁরী বাজার এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষে মারা যান তিনি।
নিহত হেলাল সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের উত্তর আরাজী চড়াইখোলা গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শহরের মাস্টারপাড়াস্থ শ^শুড়বাড়ি থেকে মোটর সাইকেল যোগে উত্তরা ইপিজেডের দিকে যাচ্ছিলেন হেলাল। ঘটনাস্থলে বিপরিত দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রাক (যশোর-ট-১১-৪৪৩২) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুত্বর আহত হন হেলাল।


পরে স্থানীয়দের সহায়তায় উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মধ্যযুগীয় কায়দায় রাতভর পাষবিক নির্যাতনের অভিযোগ ...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

মাগুরা জেলা পুলিশের ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির...

মাগুরা প্রতিনিধি: "সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলা...

image

লোহাগড়ায় যুবদল নেতাকে ‘ফাঁসাতে’ অপকৌশল, পতিত আওয়ামী লীগের...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কাশিপুর ইউনিয়ন যুবদলের স...

image

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল স...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্ল...

image

সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা খাদ্য গুদাম...

  • company_logo