• সমগ্র বাংলা

বন্ধুর ভালোবাসার টানে দক্ষিণ কোরিয়া থেকে শার্শায় সিমকো ইয়ং

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শার্শা প্রতিনিধি: সুদূর দক্ষিণ কোরিয়া থেকে বন্ধুর ভালোবাসা ও মায়ার টানে বাংলাদেশে এসেছেন এক কোরিয়ান নাগরিক সিমকো ইয়ং। আকাশপথে ৩৯১৮ কিলোমিটার পথ অতিক্রম করে তিনি পৌঁছান যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামে মুকুল হোসেনের বাড়িতে।

বৃহস্পতিবার ভোরবেলা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মুকুল হোসেন তাকে রিসিভ করেন এবং সকাল ১০টার দিকে নিজ বাসভবনে নিয়ে আসেন। তার আগমনে স্থানীয় এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনেকেই বিদেশি অতিথিকে দেখতে ভিড় করেন।

এ বিষয়ে  মুকুল হোসেন বলেন “ আমি  দীর্ঘ ১২ বছর দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানে চাকরি করেছি সেই কোম্পানির মালিক সিমকো ইয়ং ব্যক্তিগত স্নেহ ও সম্পর্কের টানে বাংলাদেশে দেখা করতে এসেছেন।”

বাংলাদেশ সম্পর্কে অনুভূতি জানাতে গিয়ে সিমকো ইয়ং বলেন,“বাংলাদেশ অনেক সুন্দর দেশ। এখানকার মানুষ খুব ভালো, খুব মিশুক। বাংলাদেশ আমার খুব পছন্দ হয়েছে।” স্থানীয়রা জানান, বিদেশি নাগরিককে নিজেদের এলাকায় দেখে তারা অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। 

মন্তব্য (০)





image

শ্রীপুরে মধ্যযুগীয় কায়দায় রাতভর পাষবিক নির্যাতনের অভিযোগ ...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

মাগুরা জেলা পুলিশের ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির...

মাগুরা প্রতিনিধি: "সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলা...

image

লোহাগড়ায় যুবদল নেতাকে ‘ফাঁসাতে’ অপকৌশল, পতিত আওয়ামী লীগের...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কাশিপুর ইউনিয়ন যুবদলের স...

image

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল স...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্ল...

image

সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা খাদ্য গুদাম...

  • company_logo