• সমগ্র বাংলা

পাবনায় পরীক্ষা নিতে বাধা দেওয়ায় ইট দিয়ে শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি: শিশু শিক্ষার্থীদের পরীক্ষা নিতে বাধা দেয়ায় ইট দিয়ে রাজীব বিশ্বাস নামের এক সহকারী শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা ও তার সহযোগীরা।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

আহত রাজীব একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। অভিযুক্ত নয়ন হোসেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক।

জানা গেছে, শিক্ষকদের প্রতি নির্দেশনা থাকার পরেও পরীক্ষা দিতে আসা শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্কুলে ঢুকতে দেননি সহকারী শিক্ষকেরা। স্কুল গেটেই শিক্ষকরা জানিয়ে দেন আজ ক্লাস বা পরীক্ষা কিছুই হবে না, ফিরে যান বাড়ি। বিভ্রান্ত ও ভীত শিক্ষার্থীদের নিয়ে বাড়ি ফিরতে বাধ্য হন অভিভাবকরা।

এরপর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়। প্রধান শিক্ষক আব্দুর রবের মাধ্যমে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত হস্তক্ষেপে শিক্ষার্থীদের আবার স্কুলে ডেকে এনে দায়সারা পরীক্ষা নেয়া হয়।

এরপর বিষয়টি জানতে পেরে উপজেলার কয়েকশ' শিক্ষক সেখানে উপস্থিত হয়। তাদের থামাতে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক স্থানীয় বিএনপি নেতাদের ফোন করে জানান। পরে উপজেলা যুবদলের সাধারন সম্পাদক নয়ন, জবা ও বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে শিক্ষকদের উপর চড়াও হন। এসময় তারা সহকারী শিক্ষক রাজীব বিশ্বাসের মাথায় ইট দিয়ে আঘাত করে মারাত্মক জখম করেন।

আহত শিক্ষক রাজীব বিশ্বাস জানান, চলমান শাটডাউনের সকল পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত ছিলো। সেই সিদ্ধান্ত না মেনে প্রধান শিক্ষক পরীক্ষা নিচ্ছিলো। আমরা সেখানে উপস্থিত হলে তিনি সন্ত্রাসী ডেকে এনে আমাদের মারধর করেন। আমার মাথায় ছয়টি সেলাই দেয়া হয়েছে। অন্য শিক্ষকরা না থাকলে আমাকে মেরে ফেলতো। সন্ত্রাসীদের চেনেন কি না এমন প্রশ্নে তিনি যুবদল নেতা নয়ন ও জবাকে চিনেছেন বলে জানান।

ফরিদপুর উপজেলা যুবদলের সাধারন সম্পাদক নয়ন বলেন, আমরা জানতে পারি সহকারী শিক্ষককেরা শিশু শিক্ষার্থীদের রুমে আটকে রেখেছে। বিষয়টি দেখতে গেলে সহকারী শিক্ষককেরা আমাদের উপর চড়াও হন। এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থতির সৃষ্টি হয়।

ফরিদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, চলমান পরিস্থতি নিয়ে প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষকদের দূরত্ব সৃষ্টি হয়েছে। ঘটনার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না বলে জানান।

ঘটনায় ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে যাওয়া হয়েছিলো। ঘটনায় এখনও কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য (০)





image

জামালপুরে ক্ষুধামুক্ত দেশ গঠনে বেসরকারি প্রতিষ্ঠানের সম্প...

জামালপুর প্রতিনিধি : জিরো হাঙ্গার প্রাইভেট সেক্টর প্লেজের আও...

image

চুরির অপবাদে তিন নারীকে বেঁধে চুলকেটে নির্যাতন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দ...

image

নারায়ণগঞ্জে সোয়েটার কারখানায় আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় ভেকু দিয়ে মাটি ...

image

শ্রীপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক কারবারিদের হ...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

কেউ যদি চাঁদা দাবি করে তাকে জেলে থাকতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা প্রতিনিধি : বহু প্রত্যাশিত আতাইকুলা রোডের নির্মাণকাজের...

  • company_logo