• সমগ্র বাংলা

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উত্তর সাতকানিয়ায় দোয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : উত্তর সাতকানিয়ার সাংগঠনিক উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আছরের নামাজের পর উত্তর সাতকানিয়া তালিমুল কোরআন হেফ্জ খানা মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর সাতকানিয়া বিএনপির সংগঠক গিয়াস উদ্দিন হিরু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাজালিয়া ইউনিয়ন বিএনপি নেতা হারুন সদাগর, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা এহসানুল ছগির রুবেল, কালিয়াইশ ইউনিয়নের বিএনপি নেতা নুরুল আলম, যুবদলের সদস্য সচিব শহিদুল্লা শহিদ, যুবদল নেতা মাকসুদ, ইয়াসিন, আ.ক.ম ইকবাল, আবু ছিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের নেতা পারভেজ, জহির উদ্দিন মিঠন, উত্তর সাতকানিয়া ছাত্রদলের সংগঠক আশিকুর রহমান আশিক, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বোরহান, এবং ছাত্রদল নেতা রবিন, আমিন, ফয়সাল, শিফাত, আকাশ।

মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

২

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৪

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

  • company_logo