• সমগ্র বাংলা

কালীগঞ্জে অন্তর্ভুক্তির বার্তায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবসের বর্ণিল আয়োজন। 

বুধবার (৩ ডিসেম্বর) সকালে কারিতাস বাংলাদেশের এসডিডিবি প্রকল্পের উদ্যোগে তুমলিয়া ও নাগরী ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে তুমুলিয়া ধর্মপল্লীর সাধু মাইকেল পালকীয় মিলনায়তনে মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।

দিনের শুরুতে একটি র‌্যালি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়। পরে মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, কারিতাসের কর্মকর্তা বিনয় লুক রড্রিক্স, জয়ন্ত মজুমদার, শিপ্রা রোজারিও, রকি প্রধানসহ স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মপল্লীর পালপুরোহিত, উন্নয়নমিত্র, গণমাধ্যমকর্মী এবং তুমলিয়া-নাগরী ইউনিয়নের ১৬টি প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষী ক্লাবের প্রায় দুই শতাধিক সদস্য অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী অংশগ্রহণকারীদের হাতে ফুল ও স্মারক পুরস্কার তুলে দেওয়া হয়।

আলোচনায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। উন্নয়ন কাঠামোর প্রতিটি স্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত না হলে সামাজিক অগ্রগতি থমকে যায়। তাই প্রতিটি প্রতিবন্ধী নারী-পুরুষকে সমান সুযোগ, মতামত প্রদানের ক্ষেত্র ও উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যমে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

বক্তারা আরও উল্লেখ করেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বাদ দিয়ে কোন উন্নয়নই টেকসই হতে পারে না। তাদের সক্ষমতা ও সৃজনশীলতাকে সঠিক সুযোগ দিলে সমাজ আরও এগিয়ে যাবে-আর অন্তর্ভুক্তিই হবে সেই অগ্রগতির মূল চাবিকাঠি।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

২

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৪

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

  • company_logo