• সমগ্র বাংলা

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে রাণীনগরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতী ও অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবারকল্যাণ কর্মীরা। বুধবার সকাল ৯টা থেকে জেলার রাণীনগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। কর্মবিরতী পালন করায় পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তী পড়তে হয়েছে সেবাগ্রহীতাদের।

এসময় উপজেলা পরিবার পরিকল্পনা  কার্যালয়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মেহেদী হাসান, পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রশান্ত চন্দ্র পাল, পরিবার কল্যান সহকারী শাহিনুর বানু, পরিবার কল্যাণ পরিদর্শিকা রেবা রানী সাহা প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এসময় পরিবার কল্যাণ কর্মীরা দাবি করে বলেন প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে। অথচ মাঠ কর্মচারীরা দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধি থেকে বঞ্চিত। ফলে তারা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হতে হচ্ছে। যা অর্নৈতিক কোন দাবী না। এটা তাদের মৌলিক দাবী। তাই প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি হুশিয়ারি দেন তারা।

মো: মেহেদী হাসান বলেন ইতোপূর্বে আমরা মানববন্ধন, শান্তিপূর্ণ অবস্থানসহ নানান কর্মসূচি পালন করে আসছি। এত কিছুর পরেও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। এটা কোন অর্নৈতিক দাবী না। এটা আমাদের মৌলিক দাবী। আমাদের দাবি নিয়োগবিধি  অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

২

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৪

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

  • company_logo