• সমগ্র বাংলা

শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকে কারণ দর্শানো নোটিশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোর ১(শার্শা) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি’র বিরুদ্ধে সভা-সমাবেশ ও অবরোধ কর্মসূচি আয়োজনের অভিযোগে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক  নুরুজ্জামান লিটনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যশোর জেলা বিএনপি।

সোমবার (১ ডিসেম্বর) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, দলীয় নির্দেশনা অমান্য করে গত শনিবার (২৯ নভেম্বর) শার্শায় সভাপতি ও সম্পাদকের অনুসারীরা মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এতে কাফনের কাপড় পরে সড়কে শুয়ে প্রতিবাদ, মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় ভাবে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

নোটিশে বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থতার কারণে দলের সব কর্মসূচি স্থগিত থাকা অবস্থায় এ ধরনের ‘বিবেকবর্জিত কর্মসূচি’ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এছাড়া সংগঠনের দায়িত্বশীল পদে থাকা নেতাদের এমন কর্মকাণ্ড দলীয় ক্ষতির কারণ বলে উল্লেখ করা হয়।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এ নোটিশে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার বিষয়ে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

আবুল হাসান জহির ও নুরুজ্জামান লিটন কে কারণ দর্শানো নোটিশ প্রদান বিষয়ে যশোর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

২

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৪

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

  • company_logo