• সমগ্র বাংলা

বন্ধ চিনিকল চালুর দাবিতে সেতাবগঞ্জে মানববন্ধন সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : সারাদেশে বন্ধ ৬টি চিনিকল চালুর দাবিতে আজ সোমবার দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলের সামনে সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিকসহ আখ চাষিরা। গেল ২০২০ সালের ১লা ডিসেম্বর সেতাবগঞ্জ এবং শ্যামপুরসহ দেশের ৬টি চিনিকলে উৎপাদন বন্ধ ঘোষনা করেছিল হাসিনা সরকার। বন্ধের ৫ বছর পূর্তিতে দিনটি স্মরনে আজ কালো পতাকা এবং কালো ব্যাচ ধারন করে কর্মসূচি অংশ নেন তারা।

আন্দোলকারিরা জানান, ফ্যাসিষ্ট সরকার ব্যক্তি স্বার্থে চিনিকলগুলোতে উৎপাদন বন্ধ ঘোষণা করেছিল। শ্রমিক কৃষকদের আন্দোলন দাবির মুখে অর্ন্তবর্তী সরকার ধাপে ধাপেচিনিকলগুলো চালু করার কথা দিলেও বরাদ্ধ অর্থ ছাড় না দেওয়ার চালু করা সম্ভব হয়নি।

কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির দিনাজপুর ২ ( বোচাগঞ্জ- কাহারোল) আসনের সংসদ নির্বাচনের প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তিনি বলেন যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন সেতাবগঞ্জ চিনিকল চালু করতে হবে। তবে বিএনপি ক্ষমতায় আসলে বন্ধ চিনিকল চালু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

২

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৪

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

  • company_logo