• রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতার ছেলে রেজা কিবরিয়া, বললেন ‘আমি গর্বিত’

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। আজ (সোমবার, ১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

‎বেলা ১১টায় গুলশান কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপির ব্যানারে যুক্ত হন রেজা কিবরিয়া।

‎বিএনপিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘বিএনপিতে যোগ দিতে পারায় আমি গর্বিত। বিএনপিই দেশের গণতন্ত্রকে রক্ষা করেছে। নতুন দেশ গড়ার পথচলায় তারেক রহমানকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

‎জানা গেছে, রেজা কিবরিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বিএনপি ঘোষিত ২২৭ আসনের প্রার্থী তালিকায় হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রাখা হয়েছে।

‎উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

‎এর আগে, তিনি গণফোরামে যোগ দিয়ে পরে দলটির সাধারণ সম্পাদক হন। তাকে কেন্দ্র করে গণফোরাম দুই ভাগে বিভক্ত হলে তিনি নুরুল হক নুরের সঙ্গে ‘গণঅধিকার পরিষদ’ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ওই দলেও বিভক্তি দেখা দিলে তিনি ‘আমজনতার দল’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo