• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় আল- আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে ৩৫৫ জন প্রান্তিক কৃষকদের মাঝে ৫.২৯ কোটি কৃষিঋন বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আল- আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন ত্বরান্বিত করার অংশ হিসেবে ব্যাংকটি এই উদ্যোগ গ্রহণ করেছে।

রবিবার (৩০ নভেম্বর,২০২৫) চুয়াডাঙ্গা আলুকদিয়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে এই ঋণ বিতরণ করা হয়। এ সময় প্রায় তিন শতাধিক কৃষক অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সময়মতো ঋণ পরিশোধ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় সকল কৃষককে পুরস্কার  প্রদান করে আল- আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, যা অন্যান্য কৃষকদের জন্য অনুপ্রেরণাদায়ক।

এ আয়োজনে আল- আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, চুয়াডাঙ্গা  শাখা ব্যবস্থাপক জনাব মুঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রাফাত উল্লা খান, বিশেষ অতিথি হিসাবে ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক জনাব এস. এম আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুলাইমান আল রাজী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব এ কে এম আমজাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার উপ- পরিচালক জনাব মো: মাসুদুর রহমান সরকার, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গার প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) জনাবা মোছাঃ জেসমিন আরা খাতুন উপস্থিত ছিলেন। এছাড়া কৃষিঋন বিভাগের এসএভিপি শেখ আসাদুল হক, এসএভিপি ও ক্লাষ্টার হেড  সালাউদ্দিন আহম্মদ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে আল- আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোঃ রাফাত উল্লা খান বলেন, “খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কৃষি খাতের গুরুত্ব অপরিসীম। কৃষকের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আল-আরাফাহ ইসলামী  ব্যাংক সবসময় অঙ্গীকারবদ্ধ। বর্তমানে আল- আরাফাহ ইসলামী ব্যাংক খাদ্য শস্য উৎপাদনের জন্য স্বল্প মুনাফায় কৃষকদের কৃষি ঋণ সুবিধা দিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এ অঞ্চলের কৃষকদের মাঝে ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে আল- আরাফাহ ইসলামী ব্যাংক।”

এ বিষয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা  শাখার ব্যবস্থাপক মুঃ শরিফুল  ইসলাম বলেন, বিশেষ-অগ্রাধিকার ফসলের জন্য শতকরা চার ভাগ রেয়াতি মুনাফায় প্রান্তিক কৃষকদের জন্য গঠিত স্কিমের আওতায় কৃষক-কৃষাণীর মাঝে প্রকাশ্যে কৃষি বিনিয়োগ বিতরণ করা হলো।

এই উদ্যোগের মাধ্যমে আল- আরাফাহ ইসলামী ব্যাংক বাংলাদেশের কৃষি খাতের টেকসই উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।অনুষ্ঠান শেষে গম ও ভুট্টা চাষের জন্য স্বল্প মুনাফায় কৃষি ঋণের চেক তুলে দেওয়া হয়।

মন্তব্য (০)





image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

১

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৪

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

  • company_logo