ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় কর্মবিরতি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।
সকালে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন— সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ফজলুল বারী, খায়রুল ইসলাম, মাসুদ রানা, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উজ্জ্বল হোসেনসহ অন্যান্য বক্তারা।
বক্তারা বলেন, “অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে আমরা লাগাতার কর্মসূচি পালন করতে বাধ্য হবো।”
আজ সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে গাইবান্ধার অন্তত অর্ধশত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অংশগ্রহণ করেন।
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...
বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

মন্তব্য (০)