• সমগ্র বাংলা

পুলিশ সুপার নিয়োগে স্বররাষ্ট্র উপদেষ্টার প্রতি অনস্থা জানিয়ে নওগাঁয় শিক্ষার্থীদের প্রতিবাদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনস্থা জানিয়ে নওগাঁয় প্রতিবাদ সভা এবং সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। রোববার (৩০ নভেম্বর) শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরমান হোসেন, ফজলে রাব্বি, রাফি রেজুয়ান, সাদনান সাকিব, মেহেদী হাসান, রাফিউল বারি রাজনসহ অন্যরা বক্তব্য রাখেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, লটারি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ সুপার (এসপি) নিয়োগ সম্পূর্ণ হয়েছে যা মৌখিকভাবে জানালেও এই সম্পূর্ণ প্রক্রিয়া সংবাদমাধামে প্রকাশিত না হওয়ায় জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। লটারির সময় সাংবাদিকদের উপস্থিত রাখার কথা বলা হলেও সেখানে কোন সাংবাদিককে রাখা হয়নি। ফলে পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সুপার (এসপি) নিয়োগ পরবর্তী সময়ে বলেছেন সকলে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

বক্তারা আরও বলেন- আমরা মনে করি বিসিএস ক্যাডারে কর্মরত সকল কর্মকর্তায় মেধাবী ও যোগ্যতা সম্পন্ন। সেজন্য স্বরাষ্ট্র উপদেষ্টা কোন মানদণ্ডে যোগ্যতা নির্ধারণ করেছেন এটিও স্পষ্ট করেননি। পূর্বের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় দক্ষতা থাকা সত্ত্বেও কয়েকজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়নি, যা মাঠপর্যায়ের প্রশাসনকে অবাক করেছে এবং একই সাথে বিতর্কিত কিছু জেলার পুলিশ সুপার (এসপি)কে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ একটি রাজনৈতিক দলের সুপারিশে হয়েছে। আমরা জানতে পেরেছি যে সময় লটারি কর্যক্রম পরিচালিত হয় সেই সময় স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না। তাদের উপস্থিতি ছাড়া এই নিয়োগ সম্পূর্ণ অবৈধ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষে ৬৪ জেলায় যে পুলিশ সুপার (এসপি) নিয়োগ হয়েছে তা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াবে এবং পক্ষপাতমূলক একটি নির্বাচন হবে।

সমাবেশে বক্তারা প্রধাণ উপদেষ্টার প্রতি তিন দফা দাবি জানিয়ে বলেন, ৬৪ জেলার এসপি নিয়োগ প্রক্রিয়াটি পুনর্মূল্যায়ন করার নির্দেশ প্রদান করা ও সংবাদমাধ্যমে তা জনসম্মুখে তুলে ধরা, স্বরাষ্ট্র উপদেষ্টার পূর্ব প্রতিশ্রুত নীতি-যোগ্যতা, অভিজ্ঞতা ও নিরপেক্ষতার ভিত্তিতে পুনরায় পদায়ন নিশ্চিত করা ও যোগ্যতার মানদণ্ড স্পষ্ট করা এবং ভবিষ্যতে পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদারের অহবান জানান। পরে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মধ্যযুগীয় কায়দায় রাতভর পাষবিক নির্যাতনের অভিযোগ ...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

মাগুরা জেলা পুলিশের ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির...

মাগুরা প্রতিনিধি: "সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলা...

image

লোহাগড়ায় যুবদল নেতাকে ‘ফাঁসাতে’ অপকৌশল, পতিত আওয়ামী লীগের...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কাশিপুর ইউনিয়ন যুবদলের স...

image

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল স...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্ল...

image

সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা খাদ্য গুদাম...

  • company_logo