প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ট্রাকের ধাকায় পিষ্ট হয়ে রাব্বি হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বি ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর উত্তরপাড়া গ্রামের মো. শাহ আলম সরদারের ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টার দিকে একটি ট্রাক উপজেলার ফৈলজানা ইউনিয়নের শরৎগঞ্জ থেকে ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে জগন্নাথপুর উওরপাড়া বিশ্ব রোড এলাকায় পৌছালে শিশু রাব্বি ট্রাকের সামনে দিয়ে দৌড় দিলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল আলম জানান, ট্রাকের ধাক্কায় শিশু রাব্বির মৃত্যু হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...
বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

মন্তব্য (০)