ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ক্ষমতায় গেলে আন্দোলনের প্রয়োজন হবে না, সরকার নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে ‘প্রন্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এই কথা জানান তিনি।
জামায়াত আমির বলেন, ‘বিগত দিনে সরকার শুধু আশ্বাস দিয়েছে। তবে আমরা আশ্বাস নয় কাজে প্রমাণ করতে চাই। একই ভাষায় আমরা কথা বলি আমরা এক জাতি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে।’
দেশের মানুষকে ভালো উল্লেখ করে তিনি বলেন, ‘তবে খারাপ রাজনীতিবিদদের কারণে দেশে কিছুই হয় না। কিন্তু আমরা মূল ধরে টান দিবো।’
দেশে মানসম্মত শিক্ষাব্যবস্থা নেই জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘মা বাবা নয়, সন্তান কী নিয়ে পড়াশোনা করবে তা নির্ধারণ করবে শিক্ষক। আমাদের টার্গেট সব শিশুকে গড়ে তোলা। আগামীতে বোঝা নয়, সম্পদ হয়ে উঠবে তারা।’
এখন জাস্টিস পয়সা দিয়ে কিনতে হয় মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘এর পরিবর্তন করতে হবে আমাদের।’
তিনি বলেন, ‘আমরা সরকারে গেলে কোনো দাবি নিয়ে দফতরে দফতরে ধরনা দিতে হবে না, আন্দোলন করতে হবে না। সরকার তার দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে।’
সরকারে না গেলেও জামায়াতের পক্ষ থেকে ১০০ ক্লিনিকে সোলার প্যানেল লাগানোর কথা জানান ডা. শফিকুর রহমান।
নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...
নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...
নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...
নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

মন্তব্য (০)