• সমগ্র বাংলা

ফরিদপুর ১ আসনে বিএনপি নেতার মোটর শোভাযাত্রা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর ১ আসনভুক্ত মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় মটর শোভাযাত্রা করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মো. মনিরুজ্জামান।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী তিনি।

শনিবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী থেকে তিনি পাঁচ শতাধিক মোটরসাইকেল ও মাইক্রোবাসের বহর নিয়ে বোয়ালমারী হয়ে বিকেলে আলফাডাঙ্গা পৌছান।  পরে বিকল্প পথ দিয়ে আবার কামারখালিতে ফিরে আসেন। এ সময় তিনি বোয়ালমারী চৌরাস্তা সহ বিভিন্ন স্থানে পথসভা করেন।

পথসভায় বক্তব্য দানকালে মোঃ মনিরুজ্জামান বলেন,  বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মমত্ব দিয়ে রক্ষা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর তার উপরে নির্যাতন চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কিন্তু দেশের প্রতি ভালোবাসায় তিনি কখনোই দেশত্যাগ করেননি অন্যায়ের সাথে আপোষ করেননি। 

এ সময় তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সকলের প্রতি দোয়ার আহ্বান জানান। 

বিএনপি নেতার এ মোটর শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

১

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৪

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

  • company_logo