• সমগ্র বাংলা

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালমনিরহাটে দোওয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালমনিরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামারবাড়িতে জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক,লালমনিরহাট সদর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকার,সহ সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক,ফারুক আহমেদ সিদ্দিকী,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপি'র সভাপতি আফজাল হোসেন,সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা মহিলাদলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি, সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা শাপলা সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন। এ সময় খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও আজ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপি কার্যালয় ও মসজিদ্গুলোতে নামাজের পরে দোয়া মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়।

মন্তব্য (০)





image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

১

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৪

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

  • company_logo