ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতোপূর্বেও সব সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচন ও পরবর্তীকালে যে কোনো সংকটে বেগম খালেদা জিয়াকে অত্যন্ত প্রয়োজন।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে নাটোর শহরের বঙ্গজ্বল রাজবাড়ি এনডিটিআই জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, বেগম খালেদা জিয়া তিন-তিনবারের প্রধানমন্ত্রী হয়ে দেশের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের মানুষের প্রয়োজনে, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, ভোটের অধিকারের জন্য বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, এ দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে খালেদা জিয়া বারবার তার জীবন শঙ্কার মধ্যে ফেলতেও কুণ্ঠাবোধ করেননি। তিনি গণতন্ত্র রক্ষায় সব সময় ছিলেন আপসহীন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া তার গোটা জীবনকে বিলিয়ে দিয়েছেন।
নাটোরের সর্বস্তরের মানুষের কাছে খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন বিএনপির সিনিয়র এই নেতা।
এ সময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওযাজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।
নিউজ ডেস্ক : এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম ব...
নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...
পাবনা প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...
নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

মন্তব্য (০)