• সমগ্র বাংলা

টাঙ্গাইলে মাইক্লো বাংলাদেশের ১৮তম আউটলেট উদ্বোধন ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ জাপানি লাইফস্টাইল –অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড মাইক্লো বাংলাদেশ টাঙ্গাইলে তাদের ১৮তম আউটলেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত, টেকসই ও পছন্দের পোশাক সরবরাহের লক্ষ্যেই প্রতিষ্ঠার পর থেকেই কাজ করে যাচ্ছে ব্র্যান্ডটি।

‎শনিবার (১৫ নভেম্বর) টাঙ্গাইল জেলার বড় কালীবাড়ী রোডে অবস্থিত এডিসিএল সিটি সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে নতুন আউটলেটটির উদ্বোধন করেন মাইক্লো বাংলাদেশের পরিচালক এ এইচ এম আরিফুল কবির এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুই বছরেরও কম সময়ে ১৮টি শোরুম উদ্বোধনের মাধ্যমে মাইক্লো বাংলাদেশের দ্রুত সম্প্রসারণের নতুন মাইলফলক তৈরি হলো।

‎উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক এ এইচ এম আরিফুল কবির বলেন, ‘মাইক্লো বাংলাদেশ শুরু থেকেই মানসম্মত, টেকসই ও সাশ্রয়ী মূল্যের পছন্দের পোশাক সরবরাহে কাজ করছে। তারই অংশ হিসেবে টাঙ্গাইলে আমাদের ১৮তম শোরুম উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। দেশের জনগণকে আরামদায়ক এবং পরিবেশবান্ধব পোশাক পৌঁছে দিতে আমাদের যাত্রা অব্যাহত থাকবে।’

‎উদ্বোধন উপলক্ষে তিন দিনব্যাপী আকর্ষণীয় পুরস্কার ও সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে মাইক্লো বাংলাদেশ। এছাড়া, খুব শিগগিরই আরও নতুন আউটলেট চালুর মাধ্যমে গ্রাহকদের আরও কাছাকাছি সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মধ্যযুগীয় কায়দায় রাতভর পাষবিক নির্যাতনের অভিযোগ ...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

মাগুরা জেলা পুলিশের ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির...

মাগুরা প্রতিনিধি: "সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলা...

image

লোহাগড়ায় যুবদল নেতাকে ‘ফাঁসাতে’ অপকৌশল, পতিত আওয়ামী লীগের...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কাশিপুর ইউনিয়ন যুবদলের স...

image

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল স...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্ল...

image

সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা খাদ্য গুদাম...

  • company_logo