• সমগ্র বাংলা

রাণীনগরে সরকারি সহায়তা প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিদ্যুতের সট সার্কিটে সৃষ্ট আগুনে সব হারানো মৎস্যজীবী রজব আলীর পরিবারকে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ক্ষতিগ্রস্ত রজব আলীর হাতে সহায়তা হিসেবে শুকনো খাবার, শীতবস্ত্র হিসেবে কম্বল, ৩বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসান।

সম্প্রতি উপজেলার মিরাট পশ্চিমপাড়া গ্রামের মৎস্যজীবী রজব আলীর বাড়িতে বিদ্যুতের সট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে রজব আলীর দু’তলা মাটির বাড়ির টিনের চালা, ছয়টি রুম এবং রুমের টিভি, ফ্রিজ, ধান, চালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এই আগুনে তার বাড়ির প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়মিত সহায়তা (জিআর) প্রদান প্রকল্পের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল সরকার উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নজরুল ইসলাম বলেন, ইউএনও স্যার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার নির্দেশনা দেন। ইউএনও স্যারের মাধ্যমে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত রজব আলীর হাতে এই উপকরণগুলো তুলে দেওয়া হয়।

ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, সরকারের পক্ষ থেকে আকস্মিক ভাবে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহযোগিতা করার সুযোগ আছে। সরকারের সহযোগিতাগুলো সঠিক মানুষদের কাছে পৌছে দিতে পারলে ভালো লাগে। তাই সরকারি ভাবে পরিবারটিকে সহায়তা প্রদান করা হলো। আগামীতেও অসহায়, দু:স্থ্য পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে এই ধরণের মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মধ্যযুগীয় কায়দায় রাতভর পাষবিক নির্যাতনের অভিযোগ ...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

মাগুরা জেলা পুলিশের ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির...

মাগুরা প্রতিনিধি: "সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলা...

image

লোহাগড়ায় যুবদল নেতাকে ‘ফাঁসাতে’ অপকৌশল, পতিত আওয়ামী লীগের...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কাশিপুর ইউনিয়ন যুবদলের স...

image

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল স...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্ল...

image

সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা খাদ্য গুদাম...

  • company_logo