• রাজনীতি

‎সংবাদকর্মীদের লেজুড়বৃত্তি না করে অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান মির্জা ফখরুলের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সংবাদকর্মীদের কোনও দলের লেজুড়বৃত্তি না করে, অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক কাউন্সিলে তিনি এ আহ্বান জানান।

‎মির্জা ফখরুল বলেন, গোটা জাতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষা করছে। মব ভায়োলেন্সের মতো ঘটনার কারণে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।

‎তিনি বলেন, বাংলাদেশসহ সারা পৃথিবীতে সামাজিক যোগাযোগমাধ্যম একটি সংকট তৈরি করেছে। সেখানে কোনও দায়বদ্ধতা নেই; নিজস্ব মতামত দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।

‎অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, লক্ষ্যে স্থির থাকতে পারছেন না সাংবাদিকরা। অনৈতিকতা ও স্বার্থরক্ষার কাজে ব্যবহার হচ্ছেন তারা। মালিকদের পুঁজি রক্ষা, দুর্নীতি, লুটপাটের পাহারাদার হিসেবে অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান কাজ করছে।

‎তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা থাকলেও দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মতো কিছু কমন ইস্যুতে সব দলের একমত থাকা উচিত। এ বিষয়ে সবাই একমত বলেও জানান।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo