• সমগ্র বাংলা

গোপালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ মাঠে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা ভেটেরিনারি অফিসার অর্জুন দেবনাথের সঞ্চালনায় এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ডেইরি ফার্ম, প্রাণিসম্পদ উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মেলায় ২৩টি স্টলে আধুনিক প্রযুক্তির আল্ট্রাসনোগ্রাফি, খড় ও ঘাস কাটার মেশিন, নানা রোগবালাই দমনের ঔষধ, উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, খরগোশ, হাঁস-মুরগি ও বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়। প্রদর্শনী স্টল পরিদর্শন শেষে মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ গোলাম মোর্শেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা সৌরভ দেবনাথ এবং কৃষি ব্যাংক ম্যানেজার আবু সাইদ আরাফাত।

বক্তারা প্রাণিসম্পদ খাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ইভেন্টটি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গোপালপুরবাসীর মাঝে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করেছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

২

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

image

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের বেকার যুবকদের জন্য বিজিবির ডিজি...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৫

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

  • company_logo