• রাজনীতি

‘এনসিপিসহ কয়েকটি দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ হচ্ছে’

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

‎মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান।

‎নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শিগগিরই দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে। যা বিএনপি ও জামায়াতের বাইরে থাকা দলগুলোর নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তাদের উদ্দেশ্য হবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। 

‎তিনি আরও বলেন, এই জোট কাজ করবে সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম-ওলামাদের পক্ষে এবং দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে।

‎এর আগে, গত ২৩ নভেম্বর ফেনীতে একটি অনুষ্ঠানে রাজনৈতিক জোট গঠনের কথা জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। 

‎তিনি বলেন, এই জোটে এবি পার্টি ও এনসিপিসহ কয়েকটি দল থাকবে। জাতীয়ভাবে সংবাদ সম্মেলন করে জনগণের কাছে বিষয়টি তুলে ধরা হবে।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo