ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ডিগ্রিবিহীন বিশেষজ্ঞ পরিচয়ে রোগী দেখার অভিযোগে এহসান হাবীবের ক্লিনিকটি প্রশাসন বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় সাতকানিয়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ক্লিনিকটি সিলগালা করা হয়।
অভিযানের সময় এহসান হাবীবকে চেম্বারে পাওয়া যায়নি, ফলে তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ তৈরি হয়নি। তবে ক্লিনিক থেকে রোগী দেখার রেজিস্টার, প্রেসক্রিপশন প্যাড ও বিভিন্ন ভুয়া সার্টিফিকেট জব্দ করা হয়েছে বলে সূত্র জানায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। তার চিকিৎসায় অনেক রোগী ভুল চিকিৎসার শিকার হওয়ার অভিযোগও রয়েছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, “এ ধরনের ভুয়া ডাক্তারদের কারণে বহু মানুষ ঝুঁকিতে পড়ে। সময়মতো ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।”
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনধি : চোরাচালান ও অপরাধপ্রবনতা কমিয়ে আনত...

মন্তব্য (০)