• রাজনীতি

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভুটান: মির্জা ফখরুল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল জানান, ভুটানের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। পাশাপাশি ব্যবসা, বাণিজ্য, জ্বালানি ও দুই দেশের স্বার্থ–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলেও দুই পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

মির্জা ফখরুল আরও বলেন, ভুটান বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে। তিনি জানান, ‘যেই সরকারই ক্ষমতায় আসুক সেই সরকারের সঙ্গে কাজ করবে’ বলে মন্তব্য করেছেন ভুটানের প্রধানমন্ত্রী। 

বিএনপি মহাসচিব বলেন, আগামীতে বাংলাদেশে যেই সরকারই ক্ষমতায় আসুক, সেই নতুন সরকারের সঙ্গে কাজ করতে ভুটান অধীর আগ্রহে রয়েছে। একইসঙ্গে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে ভুটানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বাংলাদেশ।

 

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo