• লিড নিউজ
  • জাতীয়

‎ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি লাল, হলুদ, সবুজ ৩ ভাগে নিয়ন্ত্রণ হবে: ইসি সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় নির্বাচনে সারা দেশকে লাল, হলুদ, সবুজ তিন ভাগে ভাগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (রোববার, ২৩ নভেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেন কমনওয়েলথের ৬ সদস্যের প্রতিনিধিদল। এসময় ইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
‎
‎এক ঘণ্টা আলোচনার পর সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আশাবাদী তারা। বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করে কমনওয়েলথ। তবে তারা প্রতিনিধি দল পাঠাবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
‎
‎বৈঠকে সংস্থাটির মহাসচিব শার্লি বচওয়ে জানান, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে জোর দিতে হবে। তিনি প্রবাসী ভোটিং নিয়ে ইসির চলমান উদ্যোগের প্রশংসা করেন এবং ইসি চাইলে যেকোনো সহযোগিতা করার আশ্বাস দেন।

মন্তব্য (০)





image

‎সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন

১

‎নিউজ ডেস্কঃ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আগামী জ...

image

লালন শাহ বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন: ভারতীয় হাইক...

২

নিউজ ডেস্কঃ ফকির লালন শাহকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত...

image

ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে:...

৩

নিউজ ডেস্কঃ  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন...

image

‎সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য...

৪

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই...

image

‎লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রম...

৫

নিউজ ডেস্কঃ লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান জান...

  • company_logo