• রাজনীতি

‎বিএনপি ক্ষমতায় গেলে সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন হবে: শামা ওবায়েদ ‎

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিএনপি ক্ষমতায় গেলে সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

‎শনিবার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘নারীর জয়ই, সকলের জয়’ স্লোগানে অনুষ্ঠিত নারী সমাবেশে তিনি এ কথা বলেন।

‎শামা ওবায়েদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষক পরিবারের নামে ফ্যামিলি কার্ড হবে। আর এই কার্ড হবে পরিবারের নারী সদস্যদের নামে। এতে নারীরা পরিবারেও সম্মানিত হবেন।

‎বিএনপি ক্ষমতায় এলে নারীদের উন্নয়ন হয় জানিয়ে তিনি বলেন, তৃণমূলের নারীদের ক্ষমতায়ন করতে হবে, তাদের কাজের সু-ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

‎বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সাংগঠনিক সম্পাদক বলেন, ১৭ বছর দেশে ভোট হয়নি। ২০১৮ সালে নিশি রাতের ভোট আর ২০২৪ সালের ডামি ভোটে মানুষ ভোট দিতে পারেনি। এবার নির্বাচনে সবাইকে ভোট দিতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

‎নগরকান্দা উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নার্গিস আক্তারের সভাপতিত্বে সমাবেশে সালথা ও নগরকান্দা উপজেলার কয়েক হাজার নারী অংশ নেন।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo