ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ঢাকার মহাখালীতে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে বটতলা এলাকার দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সামনের সড়কে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বীরউত্তম একে খন্দকার সড়ক—যা গুলশান-মহাখালী লিংক রোড নামেও পরিচিত—সেই সড়কের মহাখালীমুখী লেনে বাসটিতে আগুন লাগে।
এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমে জানান, হঠাৎ করে বাসটিতে আগুন লেগে যায়।
স্থানীয় কয়েকজন বলেন, ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আশপাশের ভবনের নিরাপত্তাকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।
প্রায় এক সপ্তাহ ধরে ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার মধ্যে এ ঘটনা ঘটল।সবশেষ বুধবার রাত ১০টার দিকে রামপুড়ায় বিটিভি ভবনের সামনের সড়কে ‘ভিক্টর’ পরিবহনের একটি বাসে আগুন লাগে। বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হননি।
সেদিন রামপুরায় বাসে আগুন দেওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর ধানমন্ডি ৫ নম্বর সড়কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাসার সামনে ককটেল বিস্ফোরণের কথা জানায় পুলিশ।একই দিন ককটেল বিস্ফোরণ ঘটে ঢাকার পল্লবীতে, যেখানে এক পুলিশ সদস্য আহত হন।
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...
ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...
নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...

মন্তব্য (০)