• রাজনীতি

পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও পথ সভা

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনকে বহিরাগত অভিযোগ তুলে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও পথ সভা করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বিভিন্ন এলাকা থেকে চাটমোহর বাসস্ট্যাণ্ডের গোল চত্বরে সমবেত হন কয়েক শতাধিক বিএনপি নেতাকর্মী। পরে পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নেতা কেএম আনোয়ারুল ইসলাম ও চাটমোহর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে বিশাল মশাল মিছিল বের হয়। এ সময় নেতাকর্মীরা আমার মাটি আমার মা, বহিরাগতকে দেবো না শ্লোগান দেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেতাকর্মীরা জিরো পয়েন্ট মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও পথসভা করেন।

পথ সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বিএনপির হাইকমান্ডের উদ্দেশ্যে বলেন, হাসান জাফির তুহিন কেন্দ্রীয় কৃষক দল সভাপতি হলেও তিনি পাবনা- ২ আসনের মানুষ। পাবনা- ৩ এ তার কোন অবস্থান নেই। বহিরাগত ব্যক্তিকে মনোনয়ন দেয়ায় পাবনা- ৩ এলাকার বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটাররা হতাশায় ভুগছেন। এলাকাবাসী তুহিনকে মেনে না নেয়ায় তিনি বহিরাগত ভাড়াটে লোক এনে সভা সমাবেশ করে হাসির পাত্রে পরিণত হয়েছেন। প্রার্থী পরিবর্তন না হলে এ আসনে বিএনপির ভরাডুবি হতে পারে।

সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম বলেন, পাবনা- ৩ আসনে বিএনপির অনেক ত্যাগী ও জনপ্রিয় নেতা রয়েছেন। যারা স্বৈরাচার আওয়ামী সরকারের নির্যাতন উপেক্ষা করে দল ও সংগঠনকে ধরে রেখেছেন। তারা স্থানীয় প্রার্থী চান। আমরা বিশ্বাস করি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের এই আবেগের মূল্য দেবেন। বিএনপির ঐক্য ও ঐতিহ্য ধরে রাখতে পাবনা- ৩ আসনে এই অঞ্চলের কোনও ব্যক্তিকে ধানের শীষের প্রার্থী করার আহ্বান জানান তিনি। 

এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo